শুধু তোমায় পাবো বলে -
ছুটে গেছি জয় করতে এভারেস্টের সর্বোচ্চ চূড়া;
নদীর গতি ঘোরানোর দেখিয়েছি দুঃসাহস,
দেবতার মন্দিরে করেছি তারস্বরে চিৎকার,
প্রকট সূর্যতে পাঠিয়েছি রূঢ় দৃষ্টি -
মহাপ্রলয় আলেয়াকে করেছি পাথেয়।।
এতটুকু শুধু তোমায় পাবো বলে ―
নিজেকে হারিয়েছি নিজের কাছে;
প্রতি পদে, প্রতি ক্ষনে
বুনেছি গানের সংকেত, উড়িয়েছি সহস্র কপোত
আপামর জগৎ ঘুরে এনেছি -
নীলপদ্ম।
মৃত্যু কে জানিয়েছি আহ্বান -
শুধু তোমায় পাবো বলে।।
ছুটে গেছি জয় করতে এভারেস্টের সর্বোচ্চ চূড়া;
নদীর গতি ঘোরানোর দেখিয়েছি দুঃসাহস,
দেবতার মন্দিরে করেছি তারস্বরে চিৎকার,
প্রকট সূর্যতে পাঠিয়েছি রূঢ় দৃষ্টি -
মহাপ্রলয় আলেয়াকে করেছি পাথেয়।।
এতটুকু শুধু তোমায় পাবো বলে ―
নিজেকে হারিয়েছি নিজের কাছে;
প্রতি পদে, প্রতি ক্ষনে
বুনেছি গানের সংকেত, উড়িয়েছি সহস্র কপোত
আপামর জগৎ ঘুরে এনেছি -
নীলপদ্ম।
মৃত্যু কে জানিয়েছি আহ্বান -
শুধু তোমায় পাবো বলে।।